দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতার আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সার বিক্রেতারা।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিক রাজৈর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবি জানান।
এসময় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমুখ।
মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে ইউএনও মো মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন তারা।
/অ