দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হতদরিদ্রদের সাথে মাদুরে বসে ক্ষুদ্র ও কুটির শিল্পে সংশ্লিষ্ট নারীদের সুখ দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে তিনি ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে মাদুরে বসে হতদরিদ্র মানুষের সুখ দুখের কথা শুনেন।
ব্র্যাকের সুবিধাভোগীদের সাথে মাদুরে বসে মত বিনিময় করেন উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে। বৈঠকে এক জন প্রতিবন্ধিসহ ৫ সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা।
এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যাবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য করার জন্য মূলত তিনি ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করার জন্য আসেন।
এছাড়া একই দিনে তিনি জেলার ত্রিশাল ও ভালুকা উপজেলার ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করবেন। পরে তিনি রাজেন্দ্রপুর উদ্দেশ্যে রওয়ানা করেন।
জে আই