দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট আদালতের নির্দেশে লালমনিরহাটে ২৯টি মাদক মামলার নিষ্পত্তি শেষে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা।
বুধবার (৪ মার্চ) বিকেলে আদালত চত্বরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনসহ তিন জন বিচারকের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য পুড়িয়ে ও ভেঙে বিনষ্ট করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া ২৯টি মামলার আলামত ধ্বংসের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধ্বংসকৃত মাদকের তালিকায় রয়েছে ১২টি মামলায় জব্দকৃত ২ হাজার ৩৪৯ বোতল ইস্কাফ, ১৫টি মামলায় ৭৯ দশমিক ৪৮৫ কেজি গাঁজা, ৬টি মামলায় ৩ হাজার ১৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মামলায় ৪১৪ বোতল ফেনসিডিল ও ২টি মামলায় ১৩৬ বোতল ফেয়ারডিল।
মাদকদ্রব্য ধ্বংস করার সময় আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশের পরিদর্শক আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে বিচার বিভাগ ও প্রশাসন বদ্ধপরিকর। জব্দকৃত এসব মাদক যাতে কোনোভাবেই পুনরায় বাজারে ছড়াতে না পারে, সেজন্যই আদালতের কঠোর তদারকিতে এই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ বিজ্ঞ বিচারকের উপস্থিতিতো ২৯ টি মামলার প্রায় ২৯ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করণ করা হয়েছে।
জে আই