দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুল আক্তার পৌর এলাকার কুড়িগ্রাম মহল্লার বাসিন্দা এবং মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই