দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ভোরে রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রাম থেকে গৃহবধূ সুলতা সরদারের লাশ উদ্ধারের খবর জানান কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস।
মৃত ২৭ বছর বয়সী সুলতা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের মেয়ে এবং রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্য চাষি শশাঙ্ক সরদারের স্ত্রী।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন বলেন, সুলতা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। ভোররাতে বাড়ির একটি ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি থানায় জানানো হয়।
এসআই মতিন বিশ্বাস বলেন, ঘটনার পর সুতলার স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আর সুতলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুলতার বাবা সুবল বৈদ্যর অভিযোগ, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো।
তিনি আরও দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলত। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে কালিগঞ্জ থানার এসআই সুমিত কুমার জানিয়েছেন।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জে আই