দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা গণপিটুনিতে গুরুতর আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে। এ খবর পেয়ে লৌহজং থানা পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ মো. ফিরোজ কবির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ