দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদান এবং ‘সারসংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ও সদস্য লিটন মিয়া।
বক্তারা বলেন, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স চালু করা হয়। এর ফলে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুযোগ পেতেন। কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এতে ৪৪ হাজার পরিবার কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে বলে তারা দাবি করেন।
পরে তারা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ডিলার উপস্থিত ছিলেন।
এমএস/