দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার মেরিন ড্রাইভে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জমি ব্যবসায়ী ছিলেন। তবে পেশাগত জীবনের শুরুতে কয়েক বছর তিনি মাদরাসায় শিক্ষকতা করেছেন।
অন্যদিকে, আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয়দের বরাতে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখি জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই জিপগাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।
পুলিশের এই উপ-পরিদর্শক বলেন, মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
আরএ