দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে তরুণী আমেনাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ মার্চ) দুপুরে নরসিংদীর দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউম দুই দিনে মোট সাত আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত সূত্র জানায়, আলোচিত-এ হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের সকালেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত সাতজনের প্রত্যেকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
উল্লেখ, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
জে আই