দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে জেলার আড়াইহাজার ও বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে আড়াইহাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া নামে এক শিশুর মৃত্যু হয়। সে তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে আড়াইহাজারের আলিপুরে যাচ্ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। নিহত তাসফিয়া কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে।
অন্যদিকে দুপুরে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় রিতা হালদার নামে এক স্বেচ্ছাসেবী নিহত হন। তিনি মোটরসাইকেলে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন। ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রিতা হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে। তিনি খোকন বাড়ৈর স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পৃথক দুই ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট যানবাহনের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে এবং একটি বাস জব্দ করা হয়েছে।
জে আই