দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে ২ মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস চলমান থাকবে।
ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাকে অভয়আশ্রম ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা (চাল) দিচ্ছে সরকার।
জানা যায়, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
নিষেধাজ্ঞার এই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে অনেক জেলেই নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামত করছেন। তবে নিষেধাজ্ঞার ২ মাস জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। তাই খাদ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি নগদ টাকা প্রদানের দাবি তাদের।
এদিকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে অভয়াশ্রম এলাকায় জেলে এবং জাল মুক্ত রাখতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি আরও জানান, এবছর চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলাসহ জেলার ৪৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে ৩৯ হাজার ৪শ জন জেলেকে মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এবি/