দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আনোয়ার হোসেন। অভিযানে আলেকের ছেলে মো. লালু ওরফে লাবু মিয়া (৪৫) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটকের পর ফেরার পথে লাবুর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। দুই কনস্টেবল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, আর এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আইনী প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠায়। এসআই আনোয়ার হোসেন দুটি মামলা দায়ের করেছেন। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালুর বিরুদ্ধে, আর অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে, যেখানে ১৯ জনের নাম উল্লেখসহ ১৫–২০ অজ্ঞাত আসামির নাম রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জে আই