দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাচ্ছিলো। পথে আমতৈল নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
/অ