দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে মোট এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদকের ফেনী-নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্বে আট সদস্যের একটি দল অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা বলেন, ঘটনাটি ঘটার সময় তিনি কার্যালয়ে ছিলেন না। ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হওয়ার পর বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
জে আই