দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার আমীর হোসেনের (৪২) মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা টিলা থেকে মরদেহটি উদ্ধার করে সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ।
নিহত আমীর হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে হলেও তিনি ছোটবেলা থেকেই তার মামার বাড়ি বাঁশগাড়ি ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুর্বৃত্তরা বাঁশগাড়ি এলাকা থেকে আমীর হোসেনকে অপহরণ করে বলে জানতে পেরেছি। উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধার হওয়া আমীর হোসেনের বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ