দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আরও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম (সামারি ট্রায়াল) পরিচালিত হয়।
অভিযানে সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শাহাবুদ্দিন ফল ভাণ্ডার, মুজাহিদ ফল ভাণ্ডার, মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং নিউ মাতৃ ভাণ্ডার সুইটস-এ তদারকি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিম্নমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। এছাড়া কারখানার পরিবেশও অস্বাস্থ্যকর পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্য দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন আদালত।
অভিযানকালে উপস্থিত ছিলেন মাদারীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম। আদালতকে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) ফেরদৌসী আক্তার, আদালতের স্টাফবৃন্দ, জেলা পুলিশ লাইনস ও সদর থানা পুলিশ সদস্যরা এবং জেলা আনসারের একটি দল।
জে আই