দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় ট্রাকের চাপায় ভ্যানচালকসহ এক নারী যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) এবং আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৩)। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জে আই