দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সীমান্তে ভারত থেকে আনা ২৪ বোতল বিদেশি মদ, ফেনসিডিল, টেপেন্টাডল ট্যাবলেট, ইনফিনিক্স মোবাইল ফোন এবং শনপাপড়ি জব্দ করেছে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন। এ সময় কারবারি লালচাঁনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা করার তথ্য পেয়ে বিজিবির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত লালচাঁন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার গোমড়া গ্রামের শামসুল হকের ছেলে। এ সময় ২৪ বোতল ভারতীয় মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। লালচাঁনসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একইদিন শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও হালুয়াঘাট এলাকায় আরও অভিযান চালিয়ে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিল ও শনপাপড়ি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এমএস/