দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশুলিয়ায় ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের চিকিৎসক ডা. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার তার স্ত্রী ডা. মারিয়া আক্তারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন।
রোববার বিকেলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ছামিয়া আক্তার (১০) পাবনা জেলার মো. রজ্জব আলির কন্যা। তার মা জানান, গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে শিশু। প্রথম মাসে আদর যত্ন করলেও পরের মাস থেকে স্বামী-স্ত্রী মিলিতভাবে গৃহকর্মী শিশুকে অমানবিকভাবে নির্যাতন শুরু করেন। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়ার মতো নির্যাতনের অভিযোগ রয়েছে।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, গ্রেফতারকৃত ডা. জাহিদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএস/