• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

‘রুপা এনজিও’-র প্রলোভনে মানবেতর জীবন এক বিধবা বৃদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সাতক্ষীরার এক অসহায় বিধবা নারী ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে জমানো শেষ সম্বলটুকুও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। মোটা লাভের প্রলোভন দেখিয়ে তাঁর দীর্ঘদিনের সঞ্চয় আত্মসাতের অভিযোগ উঠেছে ‘রুপা এনজিও’ নামে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে টালবাহানা ও হুমকির মুখে পড়তে হচ্ছে বৃদ্ধাকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার মধুমাল্লারডাঙ্গী গ্রামের মৃত সুলতান মিস্ত্রির স্ত্রী মোছা. ছখিনা খাতুন (৭০) সদর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি মনিরুল ইসলাম (৬০) ও সোমা খাতুন (৪০)-এর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনেন।

প্রতিবাদ সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ভিক্ষাবৃত্তি ও অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন ছখিনা খাতুন। ভবিষ্যতের কথা ভেবে তিনি ৬০ হাজার টাকা সঞ্চয় করেন। আট বছর আগে মনিরুল ইসলাম তাকে ‘রুপা’ সমবায় সমিতিতে টাকা জমা রাখার প্রস্তাব দেন। ছয় বছরে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার আশ্বাসে ২০১৭ সালের ২৮ আগস্ট তিনি টাকা জমা দেন।

ছয় বছর পূর্ণ হওয়ার পর টাকা ফেরত চাইলে গত তিন বছর ধরে শুধু ‘দিচ্ছি, দেব’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সমিতির কার্যালয় বন্ধ হয়ে গেছে এবং মনিরুল ইসলাম পালিয়ে গেছেন বলেও দাবি স্থানীয়দের।

ছখিনা খাতুন আরও অভিযোগ করেন, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সোমা খাতুনের সাতক্ষীরার বাসায় গিয়ে পাওনা টাকা চাইলে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। বৃদ্ধ ও অসহায় হওয়ায় বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় দুজন সাক্ষীর নামও তিনি দিয়েছেন।

স্থানীয়রা জানান, ‘রুপা এনজিও’ দীর্ঘদিন জেলা ও উপজেলা পর্যায়ে আমানত সংগ্রহ করে আসছিল। কালীগঞ্জ উপজেলার ফতেপুর, বিষ্ণুপুর ও নলতা এলাকায় তাদের একাধিক কার্যালয় ছিল, যা বর্তমানে তালাবদ্ধ। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ ১৫ বছরে কোটি কোটি টাকা সংগ্রহ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছেন।

আরেক ভুক্তভোগী জাহানারা খাতুন বলেন, এনজিও কর্মী সোমা খাতুনের কথায় বিশ্বাস করে তিনি টাকা জমা দিয়েছিলেন। এখন চিকিৎসার খরচ জোগাতে না পেরে চরম কষ্টে দিন কাটছে।

অভিযুক্ত মনিরুল ইসলাম দাবি করেন, সরকার পরিবর্তন ও নির্বাচনের কারণে কিছু সমস্যা হয়েছে। তহবিল পেলে পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে।

আরও পড়ুন

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর তিন লাখ টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা জ্বিনের বাদশা

ইন্দুরকানীতে আ.লীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা

জেলা সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘রুপা এনজিও’-র কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া পরিচালিত হলে সেটি সম্পূর্ণ ভুয়া।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/

  • সাতক্ষীরা
এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরায় পৃথক স্থান থেকে চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় পৃথক স্থান থেকে চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় চারদিন ধরে নিখোঁজ কলেজছাত্রী সামিয়া, উৎকণ্ঠায় পরিবার
সাতক্ষীরায় চারদিন ধরে নিখোঁজ কলেজছাত্রী সামিয়া, উৎকণ্ঠায় পরিবার
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।