দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে মাদক ব্যবসায়ীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন নড়িয়া-সখিপুর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জের সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
শফিকুর রহমান কিরণ বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আমি সর্বদা প্রস্তুত। কেউ দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িত থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ীকে প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আর আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
সংসদ সদস্যের এ ঘোষণায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ঘোষণাটি যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সমাজ থেকে মাদকাসক্তি, ঘুষ ও দুর্নীতির মতো অনৈতিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এছাড়া তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নৈতিক মূল্যবোধের উন্নয়ন এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে উঠবে। স্থানীয়দের বিশ্বাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টায় এ ঘোষণা বাস্তবে রূপ নিলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
/অ