দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ‘আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারিনি’—এমন কথাসহ একটি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবুল কালাম (২০) নামে এক যুবক। তবে পরিবারের দাবি, প্রেমঘটিত কারণেও তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার থেতরাই ইউনিয়নের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার গোলজার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি। সেহরির সময় তার মা তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে আবুল কালাম পরিবারের উদ্দেশে লেখেন, তিনি বেকার থাকায় নিজেকে পরিবারের বোঝা মনে করতেন। চিরকুটে তিনি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের জন্য দোয়া চান।
তবে পরিবারের সদস্যদের দাবি, বেকারত্বের হতাশার পাশাপাশি প্রেমসংক্রান্ত কারণেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাইদ ইবনে সিদ্দিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উলিপুর থানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এমএস/