• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

পিরোজপুরের ৯২৮ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

পিরোজপুর প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও পিরোজপুর জেলার ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নির্মিত হয়নি শহীদ মিনার। ফলে মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যন্ত অঞ্চল থেকে কোমলমতি শিক্ষার্থীদের উপজেলা শহীদ মিনারে যেতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে আবার কলাগাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পিরোজপুরে সাতটি উপজেলা রয়েছে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৯০টি। এর মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ২৭৫টিতে, বাকি ৭১৫টিতে নেই।

অন্যদিকে, জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫০৩টি। এর মধ্যে শহীদ মিনার আছে ২৯০টিতে, নেই ২১৩টিতে।

সব মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট ১ হাজার ৪৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে ৫৬৫টিতে এবং নেই ৯২৮টিতে।

শিক্ষার্থীরা নতুন সরকারের কাছে তাদের নিজ নিজ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, “আমাদের স্কুলে শহীদ মিনার না থাকায় শহীদ দিবসে অনেক দূরে গিয়ে ফুল দিতে হয়। স্কুলে শহীদ মিনার থাকলে পরিবারসহ দিবসটি পালন করতে পারতাম।”

শিক্ষকরাও একই দাবি জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকা থেকে শিশুদের নিয়ে উপজেলা শহীদ মিনারে যেতে ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় যানবাহন পাওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস আরও গভীরভাবে জানতে পারবে।

পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকা দুঃখজনক। তার বিদ্যালয়ে এখনো শহীদ মিনার নির্মিত হয়নি। তবে দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দীকুর রহমান জানান, যেসব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেখানে স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

কলাপাড়া / চড়া মূল্যের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন

মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস বলেন, চলতি বছরের মধ্যেই সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে শতভাগ শহীদ মিনার স্থাপনের চেষ্টা করা হচ্ছে।

সচেতন মহল ও অভিভাবকদের দাবি, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শহীদ মিনার নির্মাণ জরুরি।

এমএস/

  • পিরোজপুর
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
‘বুঝেশুনে ঈমানের সঙ্গে বিএনপি করতে হবে’
‘বুঝেশুনে ঈমানের সঙ্গে বিএনপি করতে হবে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।