• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপি কর্মীর মাথা ন্যাড়া করার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় দলীয় কোন্দল ও নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে বিএনপির এক কর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভুক্তভোগী আবদুল মান্নান তালুকদার বুধবার রাতে গৌরীপুর থানায় মামলা করেন। মামলায় পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সীসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলে সংবাদ সম্মেলনে আবদুল মান্নান বিচার দাবি করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে আবদুল মান্নান অটোরিকশায় গৌরীপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। গৌরীপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করা হয়।

অভিযোগে বলা হয়, প্রধান আসামি শাহী মুন্সী তাকে অটোরিকশা থেকে টেনে নামিয়ে মারধর করেন। পরে তাকে একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল ও চোখের ভ্রু ব্লেড দিয়ে কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর পথচারীদের ডেকে এনে তাকে প্রকাশ্যে অপদস্থ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হন। এরপর থেকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর সমর্থকরা তার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

আবদুল মান্নান দাবি করেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিরণের পক্ষে কাজ করায় এ ঘটনার শিকার হয়েছেন। ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল খেটেছি। কিন্তু আজ নিজ দলের নেতাকর্মীদের হাতেই এমন উপহার পেলাম।

তবে অভিযোগ অস্বীকার করে শাহী মুন্সী বলেন, নির্বাচনের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর পক্ষ থেকে সাজানো নাটক তৈরি করা হয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সঠিক তদন্ত হলে সত্যতা মিলবে না দাবি করেন তিনি।

গৌরীপুর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পবিত্র রমজান মাসকে কেন্দ্র পিরোজপুরে বাজার তদারকি

উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, শাহী মুন্সী তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি আবুল বাশার আকন্দ বলেন, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। সত্যতা প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জে আই

  • মাথা ন্যাড়া
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে সালিশে মাথা ন্যাড়া কাণ্ডে ৯ জনের বিরুদ্ধে মামলা
মানিকগঞ্জে সালিশে মাথা ন্যাড়া কাণ্ডে ৯ জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীতে এবার ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলো বিক্ষুব্ধ জনতা
পটুয়াখালীতে এবার ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলো বিক্ষুব্ধ জনতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।