দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খড়মপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার পথে খড়মপুর ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরএ