দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল সদর উপজেলার রায়পাশা–কড়াপুর ইউনিয়নে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই এলাকার বৌসেরহাট বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন চৌধুরী। তিনি উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি ওগোলপাতা ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে, রহস্য উন্মোচন করতে পুলিশ কাজ করছে।
আরএ