দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুজাম্মিল হোসাইন সাইমনের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ছাত্র-জনতার ব্যানারে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, ভুক্তভোগীর ছোট ভাই আব্দুল্লাহ আল হোসাইন শুভসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সাজানো মামলায় বিএনপির লুৎফুজ্জামান বাবরসহ জামায়াতে ইসলামীর অনেক নেতা জেল থেকে মুক্তি পেলেও সাইমন ৮ বছর ধরে কারাগারে। পতিত স্বৈরাচার হাসিনার প্রহসনের বিচারে তাকে ৩টি সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য, লেখক-ব্লগার অভিজিৎ রায় এবং দীপন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে সাইমনকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। ২০২১ সালে তার বিরুদ্ধে আদালত ফাঁসির আদেশ দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাইমনের মামলাগুলো পুনরায় তদন্তের দাবি করে আসছেন পরিবারের সদস্যরা।
আরএ