দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আটঘরিয়া ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকচালক কায়ুম (২২) ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে, একই দিন সকালে পাবনা সদর উপজেলার চকজয়েনপুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সোহেল রানার ছেলে অনু নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট থানাগুলো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই