দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবার এমপি হয়েই বাজিমাত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করা হয়েছে। এই আনন্দে দাগনভূঁইয়ায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি শহরের বসুরহাট রোড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এছাড়া সোনাগাজী উপজেলায়ও ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি খুরশিদ আলম।
আরএ