দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরুতেই বাজিমাৎ করলেন পিরোজপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর। স্থান করে নিলেন তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদে। দায়িত্ব পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে।
আর এই খবরে আনন্দে উচ্ছ্বসিত পিরোজপুর জেলার জনগণ। দীর্ঘদিন পরে নিজ দল থেকে মন্ত্রী পাওয়ায় আনন্দের আমেজ বইছে বিএনপির নেতাকর্মীদের। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় স্বাধীনতার ৫৫ বছরেও অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত দক্ষিণের জেলা পিরোজপুরের উন্নয়নে গতি আসবে। এ অঞ্চলের অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ খাতে কার্যকরী পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তারা।
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, দীর্ঘদিন পরে পিরোজপুর জেলায় বিএনপির কোনো সংসদ সদস্য মন্ত্রীত্ব পাওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও আপ্লুত। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তার এই মন্ত্রীত্ব অবহেলিত এই জনপদের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে আশার সঞ্চার করেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর মেজো ছেলে শামীম সাইদীকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে এমপি নির্বাচিত হন আহমদ সোহেল মঞ্জুর। তার বাবা অ্যাডভোকেট নুরুল ইসলাম মঞ্জু মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হন।
আরএ