• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা

চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে প্রাণ গেল লোকমানের

পাবনা প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে দেড় বিঘা জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের মারধরে আহত কৃষক লোকমান সরদার (৭০) মারা গেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৪ জানুয়ারি বেলা ১১টার দিকে তাকে মারধরে আহত করা হয়। এরপর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান তিনি। মৃত্যুর খবর জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

আমিনপুর থানার ওসি মাহাবুর রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত লোকমান সরকার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নাছির উদ্দিন সরদারের ছেলে। আর অভিযুক্ত চাচাতো ভাই কোরবান সরদার একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ভাই রমজান সরদার বাদি হয়ে গত ২৬ জানুয়ারি আমিনপুর থানায় আটজনকে আসামি করে একটি মারামারির মামলা দায়ের করেছেন। মারা যাওয়ায় মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আমিনপুরের গোবিন্দপুর গ্রামের লোকমান সরদার হোগলাডাঙ্গি চরে দেড় বিঘা জমিতে জব রোপণ করেছিলেন। সম্প্রতি সেই জমি নিজেদের দাবি করেন তার চাচাতো ভাই একই গ্রামের কোরবান আলী সরদার ও তার ছেলেরা। এ নিয়ে দেখা দেয় বিরোধ। গত ২৪ জানুয়ারি কোরবান সরদার, তার ছেলে রফিকুল, শফিকুল, কোরবানের চাচাতো ভাই-ভাতিজা দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ভাড়া করে নিয়ে সেই জমি দখল করতে যান। তারা পাওয়ার টিলার দিয়ে দেড় বিঘা জমির জব সম্পূর্ণ নষ্ট করে দেন। খবর পেয়ে লোকমান ও তার ছেলে সজিব বাধা দিতে গেলে তাদের এলোপাথাড়ি মারধর করা হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে লোকমান হোসেনকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান লোকমান।

তার মৃত্যুর খবর জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত কোরবান ও তার ছেলে ভাতিজারা। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের ভাই রমজান সরদার বাদি হয়ে ২৬ জানুয়ারি আমিনপুর থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

নিহতের ভাই রমজান সরদার বলেন, ‌‘আমরা ৫০ বছর ধরে ওয়ারিশ সূত্রে জমি ভোগ দখল করে আসছি। কোরবান সরদারের দাদা বা তাদের পূর্বপুরুষরা কখনও জমি দাবি করেনি। আজ তারা সন্ত্রাসী ভাড়া করে জমি জবর দখল করতে যায়। তাদের মারধরে আমার ভাই মারা গেছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ‘ওই ঘটনায় একটি মারামারির মামলা রুজু হয়েছিল। এখন যেহেতু মারা গেছে তাই সেটি হত্যা মামলায় রুপান্তর হবে। সেই প্রক্রিয়া চলছে। আসামিরা জামিনে রয়েছেন বিধায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তাই তাদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরএ

  • মারধর
  • পাবনা
এ সম্পর্কিত আরও খবর
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
ঈশ্বরদীর সংঘর্ষে এখনো মামলা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৯
ঈশ্বরদীর সংঘর্ষে এখনো মামলা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৯
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।