দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে মো. ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথায় বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ভুট্টু রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভুট্টুকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে মাদকের কারবার নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আরএ