দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে অন্তত ৩ জন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় টানা ২ ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আক্তার হাওলাদার ও হাসান মুন্সিদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হামলা চালায় হাসান মুন্সী পক্ষের শাকিব ও টুটুলসহ ১০/১৫ জন কিশোর। এ হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়। এরই জেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথবাহিনী। বর্তমানে এলাকায় উভয় পক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন- নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সীর ছেলে রনি মুন্সি, চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার ও একই এলাকার রাশেদ।
ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম।
আরএ