দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে একটি সেলুনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ২ জন দগ্ধ হয়েছে।
শুক্রবার বিকেলে সস্তাপুর এলাকায় মিন্টু সেলুনে বিকট শব্দে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে দগ্ধ সেলুনের নরসুন্দর মিন্টু ও এক শিশুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নির্বাপন করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় জানায়, সস্তাপুর থেকে গাবতলী পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ রয়েছে। এই পাইপ লাইনের পাশে অবস্থিত মিন্টু সেলুনের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে থাকা অবস্থায় দিয়াশলাই জ্বালাতেই এই বিস্ফোরণ ঘটে ৷ এসময় সেলুনের ভেতরে থাকা নরসুন্দর মিন্টু ও পথচারীর কোলে থাকা শিশু দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণে দগ্ধ শিশুসহ দুইজনের মুখ ও চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বিস্ফোরণের ঘটনার তদন্ত করা হবে জানিয়ে এরই মধ্যে তিতাস কর্তৃপক্ষ লিকেজ পাইপ মেরামতে কাজ করছে বলে জানান তিনি।
আরএ