দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি ২৯৮নং আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক)।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত বৃহস্পতিবার মধ্যরাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ওয়াদুদ ভূঁইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ৬৮ হাজার ৩১৫ ভোট পেয়েছেন। এ ছাড়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ৫৮ হাজার ৫৪৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ভোট পেয়েছেন ৪৭ হাজার ৯১০টি।
এদিকে অন্য দুই পাহাড়ি জেলার মতো খাগড়াছড়িতেও ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৮৬টি এবং ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন ভোটার।
আরএ