• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নরসিংদী

নরসিংদীতে নিজ কেন্দ্রে ভোট দিলেন মঈন খান ও খোকন

নরসিংদী প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৬৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নির্বাচনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন।

সকালে পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ড. মঈন খান। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন।

অন্যদিকে সকাল ৮টার দিকে নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন খায়রুল কবির খোকন। ভোট শেষে তিনিও ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি থাকলেও সার্বিক পরিস্থিতি শান্ত ছিল।

এদিন সকাল পৌনে ৮টার দিকে একই কেন্দ্র থেকে নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞাও তার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন। তিনি বলেন, মাঠে পাঁচ শতাধিক সেনাসদস্য, প্রায় দেড় হাজার পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, চরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৯৪৭ জন, যার মধ্যে নারী ভোটারও উল্লেখযোগ্যসংখ্যক। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রশাসনের আশা, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

জে আই

  • জাতীয় সংসদ নির্বাচন
  • মঈন খান
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি দেশের মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: ড. আবদুল মঈন খান
বিএনপি দেশের মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: ড. আবদুল মঈন খান
ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিলো ইসি
ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিলো ইসি
জামায়াত সরকারের অংশ হচ্ছে কিনা জানালেন ডা. তাহের
জামায়াত সরকারের অংশ হচ্ছে কিনা জানালেন ডা. তাহের
ঢাকার ২০টি আসনে কয়টি করে পেলো বিএনপি ও জামায়াত জোট?
ঢাকার ২০টি আসনে কয়টি করে পেলো বিএনপি ও জামায়াত জোট?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।