দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল শহরের বেতকা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দিয়ে তিনি বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তিকে জনগণ প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, যারা গুপ্ত বাহিনী হিসেবে পরিচিত, স্বাধীনতা বিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী, তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
এদিকে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পুরো জেলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আটটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন, নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬৩টি।
জে আই