দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর শুভ'র পক্ষে নগদ টাকা বিতরণের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জাহাঙ্গীর ইসলাম, জহুরুল ইসলাম ও মেহেদী হাসান। জহুরুল ইসলামের বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়। অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও চরগোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চরগোলাবাড়ী এলাকায় তিনজনকে আটক করেন।
পরে তাদেরকে কয়ড়া বাজারে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাসহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এসে ৩ জনকে পাঁচ হাজার করে জরিমানাসহ একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
এবি/