দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন পরিচালনায় প্রশাসনকে শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকতে হবে। প্রশাসন কোনো দিকে যেন ঝুঁকে না যায়।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। তবে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে কি না, সে বিষয়ে শঙ্কা রয়েছে।
ফয়জুল করীম অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর লোকজন হাতপাখার সমর্থকদের হুমকি দিচ্ছে এবং কয়েকটি স্থানে মারধরের ঘটনাও ঘটেছে। তিনি এসব ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নির্বাচনী পরিবেশ নষ্ট না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন ভোটের পরিবেশ বিঘ্নিত না হয়।
জে আই