দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে একদিনের জন্য সকল প্রকার পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভারত-বাংলাদেশের মধ্যে এই চেকপোস্ট দিয়ে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি দিনভর হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে যথারীতি যাত্রী পারাপার শুরু হবে।
জে আই