দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের আগেরদিন পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক অভিযানে সেলফ লোডেড রাইফেল (এসএলআর), পিস্তলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরদীর পাকশী মেরিনপাড়ার কামালের ছেলে শাহিন (২০), দিয়ার বাঘইল এলাকার হজরত প্রামাণিক (৪৭) এবং মানিকনগর এলাকার মমিনুর ইসলাম খোকন (৩৩)।
পুলিশ সুপার জানান, একটি পেশাদার অপরাধী চক্র নির্বাচনের আগে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পাকশী মেরিনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি সেলফ লোডেড (এসএলআর) রাইফেল, একটি পয়েন্ট ২২ রাইফেল, একটি একনালা বন্দুক এবং ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
পরে দিয়ার বাঘইল এলাকায় অভিযান চালিয়ে শাহিনের সহযোগী হজরত প্রামাণিককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই দিনে মানিকনগর এলাকায় পৃথক অভিযানে মমিনুর ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬৫ এমএম লোডেড পিস্তল এবং ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
জে আই