• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় পাঁচটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পরিকল্পিতভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো, নেত্রকোনা সদর উপজেলার নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়।

স্থানীয় ও বিদ্যালয় সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রের বুথ কক্ষে থাকা কয়েকটি বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইট আগুনে পুড়ে গেছে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে আগুনের ধোঁয়া ও গন্ধ টের পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

মঙ্গলবার সকালে ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ) সদস্যরা পৃথকভাবে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত বুথ ঘরগুলো ঘুরে দেখা, আলামত সংগ্রহ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ক্ষতিগ্রস্ত বুথগুলোর কয়েকটি পুরাতন ভবনে অবস্থিত ছিল। প্রাথমিকভাবে দেখা গেছে, জানালা দিয়ে প্রায় একই কায়দায় আগুন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাগুলো গভীর রাতে হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীর মাধ্যমে কাউকে শনাক্ত করা যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের নাশকতা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

পঞ্চগড়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ১৩ জন আহত

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

একই রাতে একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জে আই

  • আগুন
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন
গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।