দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, পেনাখালী এলাকার আনসার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৫৫) এবং একই এলাকার কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, অভিযানে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা আলামতসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জে আই