দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীর উপকণ্ঠে একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম রিয়াদ হোসেন বাবু (২২)। তিনি মতাশার এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের ছেলে। বাবু স্থানীয়ভাবে চায়ের দোকান পরিচালনা করতেন।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, রোববার রাত ১০টা পর্যন্ত বাবুকে এলাকায় দেখা গেছে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের খালের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তীরে তুলে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের সঙ্গে কারও শত্রুতার কথাও জানা যায়নি। এছাড়া তার মৃগীসহ হঠাৎ মৃত্যুর মতো কোনো রোগ ছিল না বলে পরিবার জানিয়েছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই