• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

নির্বাচিত হলে আওয়ামী লীগ নিষিদ্ধের আদেশ তুলে নেওয়ার দাবি জানাব: শামীম হায়দার পাটোয়ারী

দেশ টিভি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তার দল নির্বাচিত হলে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবি উত্থাপন করা হবে। তিনি এ সিদ্ধান্তকে আইন ও সংবিধানবিরোধী আখ্যায়িত করে বলেন, একমুখী নির্বাচন নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শামীম হায়দার বলেন, ‘যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু একটি বড় রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সংবিধানসম্মত নয়।’

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে একটি ইঞ্জিনিয়ারড নির্বাচনের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, একটি পূর্বপরিকল্পিত ও পূর্বনির্ধারিত নির্বাচনের আয়োজন চলছে, যেখানে জনগণের ভোটাধিকার গুরুত্বহীন হয়ে পড়ছে।

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বিএনপির সঙ্গে জোট করতে না পেরে জামায়াতে যোগ দিয়েছে। এনসিপি আর জামায়াত একই সত্তা।’ তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে জাতীয় পার্টির বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো নিয়মিত অপপ্রচার চালাচ্ছে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিই নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা জনগণের শক্তিতে ভর করে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’

আরও পড়ুন

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

নাটোরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, লাশ গুমের অভিযোগ

তিনি আরও বলেন, ‘জামায়াত নিষিদ্ধের সময়ও আমরা এর বিরোধিতা করেছি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।’

সভায় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার, জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এমএস/

  • শামীম হায়দার পাটোয়ারী
এ সম্পর্কিত আরও খবর
‘মবতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাতিল করেছিল’
‘মবতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাতিল করেছিল’
‘আন্দোলন ব্যর্থ হলে এরা অনেকেই আবার ছাত্রলীগে ব্যাক করত’
‘আন্দোলন ব্যর্থ হলে এরা অনেকেই আবার ছাত্রলীগে ব্যাক করত’
জাপার মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাপার মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।