দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে কারাগারের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানিয়েছেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই হাজতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএস/