দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ–৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান নওগাঁ শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনির বাসিন্দা বলে জানা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিবাগত রাত প্রায় ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের সময় স্থানীয় লোকজন লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কেউ।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্র জানায়, ঘটনার পর স্থানীয় এক জামায়াত নেতা লিখিত অভিযোগ দাখিল করলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৭(ঘ) ও ১৫(গ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭ অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে লিটন কুমার চৌহানকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।
এমএস/