দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুড়ি (সুন্দলপুর) গ্রামের শালবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম বাবলু মিয়া (৫০)। তিনি বিরামপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোচালক।
স্থানীয়রা জানান, সকালে শালবনের ভেতরে ঘুরতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে তারা বিরামপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে আই