দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন কর্মজীবী নারীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে “কর্মজীবী সচেতন নারী”-র ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারী নারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগানে স্লোগানে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।
মিছিলে অংশ নেওয়া নারীরা “চাইতে গেলাম অধিকার, জামায়াত বলে বেশ্যা”, “চাইলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা”সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। তারা কর্মজীবী নারীদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষার জোর দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কর্মজীবী নারীদের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা নারীদের জন্য অবমাননাকর এবং অগ্রহণযোগ্য। এ ধরনের বক্তব্যে নারীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা।
মিছিলে অংশ নেওয়া এক নারী বলেন, নারীরা আজ সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাষ্ট্রের উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। অথচ আমাদের নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জে আই