• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ
মামুনুল হক

এবারও ‘মরা মানুষ দিয়ে’ ব্যালট বাক্স ভরার পাঁয়তারা চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাল ভোট দেওয়ার একটা পাঁয়তারা আঁকা হচ্ছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এমনকি কবর থেকে এবারও ‘মৃত মানুষকে দিয়ে’ ব্যালট বাক্স ভরার ফন্দি করছে বলেও দাবি করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমাদের কাছে সংবাদ আছে— কিছু মানুষ বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কারা মারা গেছে, তালিকা করতেছে। কারা বিদেশে আছে তালিকা করছে। কারা এলাকার ভোটার অন্য জায়গায় থাকে তাদের তালিকা করছে। ভোটের সময় নাকি কবরস্থান থেকে মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। এবারও মরা মানুষকে দিয়ে ভোট দিয়ে নিজেদের ব্যালটের বাক্স ভরার ফন্দি করছে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের বাইপাস সড়কে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিটি কেন্দ্রের সামনে জনপ্রাচীর গড়ে তোলার আহ্বান জানিয়ে মামনুল হক বলেন, ‘যেন কবরস্থান থেকে মুর্দা এসে ভোট দিতে না পারে। পুলিং এজেন্টদেরকে বলবো কোন মুর্দা মানুষ যদি ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে আসে তাহলে সেখানেই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবেন।’

জোট নিয়ে তিনি বলেন, ‘১১ দলীয় নির্বাচনী জোট কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় গঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ মহান মুক্তিযুদ্ধের পরে আশা করেছিল জুলুম ও শাসন মুক্ত একটি ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই চব্বিশ এর বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে প্রতিটি প্রান্ত থেকে বিশেষভাবে নতুন প্রজন্ম আজ তাদের চোখ খুলে দিয়েছে। তারা নতুন স্বপ্ন বুনছে হৃদয়ে হৃদয়ে। তারা বাংলার আকাশে বাতাসে জানান দিয়েছে। বাংলাদেশে আর সেই পুরনো দিনের বৈষম্যের রাজনীতি, গুণ্ডামির রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, মাস্তানি এবং সন্ত্রাসের রাজনীতির দিন শেষ।’

তাদের জোট ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে রাজনৈতিক বা অন্য কোনো কারণে হয়রানি বা মিথ্যা মামলার শিকার হতে হবে না জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, ‘প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে হেনস্তা করার সুযোগ দেওয়া হবে না।’

নির্বাচনী প্রতীক ‘রিকশা’ সম্পর্কে তিনি বলেন, ‘এটি মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতীক। যখন অন্য সব যানবাহন বন্ধ থাকে, তখন রিকশাই ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এই প্রতীক জনমানুষের মুক্তি ও আস্থার স্মারক।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আশা করব নির্বাচনের প্লেয়িং ফিল্ড আপনারা তৈরি করবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি— ১১ দলীয় নির্বাচনের ঐক্যের দলের প্রার্থীদের জয়জয়কার শুরু হবার পর থেকে সন্ত্রাসের মাধ্যমে, ভয় ভিত্তি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ভয়-ভীতি এবং হুমকি প্রদান সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দিতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাই যেকোনো মূল্যে এত রক্তপাত, এত শাহাদাত, এত জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কোনোভাবে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘যারা পেশিশক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে আছেন সকলকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই— এই বিপদজনক পথে পা বাড়াইয়েন না, পরিণাম ভালো হবে না।’

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রশাসনকে বলব কোনো কোনো প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে প্রস্তুত হচ্ছে না। তাদেরকে আপনারা ভালো করে বুঝিয়ে দিন, সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশিশক্তির মাধ্যমে কেউ জনতার ব্যালটের রায়কে ছিনতাই করার চেষ্টা করলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু আমরা প্রতিহত করতে বাধ্য হব। যদি কেউ ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার কোনো ধরনের দুরভিসন্ধি আঁটে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

পথসভার প্রধান অতিথির বক্তব্য শেষে গোপালগঞ্জে-২ আসনের ঐক্য জোটের প্রার্থী শুয়াইব ইবরাহীমের হাতে ‘রিকশা’ প্রতীক তুলে দেন। পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. আ. আজিজসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/

  • মামুনুল হক
এ সম্পর্কিত আরও খবর
অপ্রীতিকর কিছু না ঘটলে ফলাফল যাইহোক মেনে নেব : মামুনুল হক
অপ্রীতিকর কিছু না ঘটলে ফলাফল যাইহোক মেনে নেব : মামুনুল হক
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
মামুনুল হককে শোকজ
মামুনুল হককে শোকজ
দেশের ভাগ্য পরিবর্তনে বড় দলের প্রয়োজন নেই: মামুনুল হক 
দেশের ভাগ্য পরিবর্তনে বড় দলের প্রয়োজন নেই: মামুনুল হক 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।